২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 06:27 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় কমিটির ১৫তম এ সভা।

আরএমসি’র চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মহিউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।