২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার পরিবেশককে সম্মাননা দিল প্রাণ

লিবিয়ায় নিজেদের এক পরিবেশককে সম্মাননা দিয়েছে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 06:16 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে প্রাণ গ্রুপের প্রধান রপ্তানি কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন লিবিয়ার আল-ওয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাগাব ইব্রাহিম-আল ফিতরি।

প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আফ্রিকা অঞ্চল) এহসানুল সিদ্দীক ও জে কবির সাকিব এ সময় উপস্থিত ছিলেন।

২০১৫-২০১৬ অর্থবছরে ব্যবসা সম্প্রসারণে ভূমিকার জন্য এ সম্মাননা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মিসরাতা ভিত্তিক আল-ওয়া কোম্পানি ২০১৩ সাল থেকে প্রাণ-এর মুড়ি, চানাচুর, সরিষার তেল, ফ্রুট ড্রিংকস, বেভারেজ ও কনফেকশনারি পণ্য আমদানি করছে।