‘সোনায় সোহাগা’র ৪১ বিজয়ীর হাতে সোনার আংটি
প্রাণ-আরএফএল আউটলেট থেকে পণ্য কিনে ‘সোনায় সোহাগা’ অফারের বিজয়ী ৪১ জনকে পুরস্কার হিসেবে সোনার আংটি দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত কেনাকাটায় এ অফার ঘোষণা করেছিল কোম্পানিটি। দেশব্যাপী ৪৪টি আউটলেটে ক্রেতাদের জন্য ‘সোনায়-সোহাগা’ অফারটি প্রযোজ্য ছিল।
এ আয়োজনে ‘ডেইলি শপিংয়ের’ যে কোনো আউটলেট থেকে ন্যূনতম ৩০০ টাকার পণ্য কিনে ক্রেতারা একটি স্ক্র্যাচ কার্ড পান। তাদের ভিতর থেকে ৪১ জন সোনোর আংটি ছাড়াও অন্যরা ওয়েফার, গুড়ো দুধ, নুডলস, কোমল পানীয়সহ অনেক পুরস্কার জিতেছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং রুহুল এফ তালুকদার সুমন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গালিব ফররুখ বখত, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার, রিজিওনাল ম্যানেজার ফিরোজ আলম ও ডেপুটি ম্যানেজার আমির হোসেন উপস্থিত ছিলেন।
