ইবিএলের সঙ্গে ইউনিফিলের পে রোল চুক্তি
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে পে রোল ব্যাংকিং চুক্তি করেছে টেক্সটাইল ও ফ্যাশন গ্রুপ ইউনিফিল।
ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং ইউনিফিল গ্রুপের প্রধান নির্বাহী আবু সাঈদ মো. তারিক সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
