২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় রোটারি ক্লাব-এমিরেটসের বৃক্ষরোপণ

বাংলাদেশ রোটারি ক্লাব এবং এমিরেটস্ এয়ারলাইনের যৌথ উদ্যোগে সম্প্রতি রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 10:17 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরার ১৪ নম্বর সেক্টরে বিভিন্ন রোটারি ক্লাবের সদস্য ও এমিরেটস কর্মকর্তারা কয়েক শত ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনে সার্বিক সহযোগিতা দেয় উত্তরার বিভিন্ন রোটারি ক্লাব এবং উত্তরা ১৪ নম্বর সেক্টর জনকল্যাণ সমিতি।

এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমিরেটস্ বাংলাদেশের এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান এবং রোটারি জেলা-৩২৮১, বাংলাদেশের গভর্নর মোহাম্মদ আইয়ূব বক্তব্য রাখেন।

বাংলাদেশ রোটারির সঙ্গে যৌথভাবে এমিরেটসের এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় জনগণ ও পরিবেশের প্রতি কোম্পানির অঙ্গীকারেরই প্রতিফলন বলে বক্তব্যে মন্তব্য করেন এমিরেটস্ বাংলাদেশের এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমিরেটস্ ফাউন্ডেশন গত কয়েক বছর যাবৎ স্থানীয় এনজিও ফ্রেন্ডশিপের সঙ্গে যৌথভাবে এমিরেটস্ ফ্রেন্ডশিপ হসপিটাল নামে একটি ভাসমান হাসপাতাল পরিচালনা করে আসছে। যার মাধ্যমে নদী অববাহিকায় ও বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকার ২০ লক্ষাধিক জনগণকে প্রয়োজনীয় মেডিক্যাল সেবা প্রদান করা হচ্ছে।

এমিরেটস্ এয়ারলাইন বর্তমানে ঢাকায় সর্বাধিক সংখ্যক ২১টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই ছয়টি মহাদেশের ১৫০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করে আসছে বলেও জানানো হয়।