২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস-বাংলার বহরে আসছে নতুন তিনটি বোয়িং এয়ারক্রাফট

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে তিনটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট যুক্ত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 10:00 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এতথ্য জানানো হয়ে।

এতে বলা হয়, আন্তর্জাতিক রুট সম্প্রসারণের জন্য সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে যাচ্ছে।

এ ছাড়া আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে এবং এ বছরের ডিসেম্বরে মধ্যে আরও দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এসব এয়ারক্রাফটে ১৫৮টি আসনে ব্যবস্থা রয়েছে, যার মধ্যে আটটি বিজনেস ক্লাস এবং বাকী ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের। এছাড়া নতুন প্রতিটি এয়ারক্রাফটে যাত্রীদের সুবিধার্থে চারটি করে ল্যাভাটরি রয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই দুটি এয়ারক্রাফট ড্যাশ ৮-কিউ ৪০০ দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে তিনটি ৭৬ আসন বিশিষ্ট ড্যাশ ৮-কিউ৪০০ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে দাবি করা হয়, গত দুই বছরের বেশি সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স আঞ্চলিক রুট ঢাকা-কাঠমুন্ডু-ঢাকাসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে পনের হাজারের বেশি ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে।