২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজি আইটি একাডেমির নির্মাণকাজ শুরু

সুবিধাবঞ্চিত শিশুদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে রাজধানীর রায়ের বাজারে জাগো স্কুলে শুরু হয়েছে ‘এলজি আইটি একাডেমির’ নির্মাণ কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 04:58 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার এলজি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একাডেমিতে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত জ্ঞান অর্জন করবে ছাত্রছাত্রীরা। পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা দিকও তারা জানতে পারবে।

সম্প্রতি ‘এলজি আইটি একাডেমি’ নির্মাণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন।

এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখসান্দ চুক্তিতে স্বাক্ষর করেন।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একাডেমিটির নির্মাণ কাজ শেষ হবে।

একাডেমি প্রসঙ্গে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের অ্যাডওয়ার্ড কিম বলেন, “শিশুরা স্কুল পর্যায়ে সঠিক ও মানসম্পন্ন শিক্ষা পেলে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

“পাশাপাশি প্রাযুক্তিক উন্নয়নের এ সময়ে শিশুরা পর্যাপ্ত প্রযুক্তি জ্ঞান পেলে বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠবে। এলজি আইটি অ্যাকাডেমির মাধ্যমে সেই বিশ্বনাগরিক হওয়ার পথ তৈরি হবে।”