২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাংক ব্যাংকের সঙ্গে ইমপ্রেস ক্যাপিটালের চুক্তি

‘আইসিএল ব্যালেন্সড ফান্ড’ মিউচুয়াল ফান্ডটি ব্যবস্থাপনার জন্য ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাংক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 09:41 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল-বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের  করপোরেট ব্যাংকিংয়ের প্রধান  মাহমুদুননবী চৌধুরী, ক্যাশ ম্যানেজমেন্ট ও কাস্টোডিয়াল সার্ভিসেসের প্রধান মো. সিকান্দার-ই-আজম।