২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিউচার পার্কে ‘ঈদ ফিয়েস্তা’

কেনাকাটাকে আরও বর্ণিল ও আনন্দময় করার লক্ষ্য নিয়ে ‘ঈদ ফিয়েস্তা’ আয়োজন করেছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার শপিং মলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ‘যত শপিং তত উপহার’ এবং বিভিন্ন শো’র আয়োজন রাখা হয়েছে।

যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শপিং মলের সকল ক্রেতা যেকোনো দোকানে কেনাকাটা করলেই কেনাকাটার বিল দিয়ে কর্তৃপক্ষের নির্ধারিত কাউন্টার থেকে গিফ্ট ভাউচার পাচ্ছেন।

প্রতিদিন বিভিন্ন রকম শো’র মধ্যে থাকছে বিকাল ৪টা থেকে রাত ১০টায় সেন্ট্রাল কোর্টে ফ্যাশন শো ও ডি জে শো, ইস্ট কোর্টে মিউজিক্যাল শো ও ফায়ার ড্যান্স শো এবং দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত বাচ্চাদের জন্য কিডস শো।