সাধারণ বীমায় নতুন এমডি
ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসানকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
সাধারণ বীমা করপোরেশনে গত দশ মাস ধরে নিয়মিত এমডি নেই। জ্যেষ্ঠমহাব্যবস্থাপক শামীম আখতার অগাস্ট পর্যন্ত চলতি দায়িত্বে পালন করে এলেও গত অগাস্টেতিনিও অবসরে যান। এরপর থেকে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন মো. আবদুস সালাম।
সাধারণ বীমা করপোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।
বাংলাদেশের সব ধরনের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা দেখভাল করার জন্য বীমা করপোরেশন আইনের অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এ প্রতিষ্ঠান গঠিত হয়।
বাংলাদেশের বীমা বাজারের ২০ শতাংশ প্রিমিয়াম শেয়ার সাধারণ বীমা করপোরেশনের দখলে। এর মোট মূলধন ৬০৫ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা।
