বাজারে এডিসন গ্রুপের ‘হেলিও এস২’ স্মার্টফোন
এডিসন গ্রুপ দেশের বাজারে এনেছে স্মার্টফোন ‘হেলিও এস২’।
বুধবার ঢাকার একটি অভিজাত শপিং মলে নতুন এই স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেটালিক ইউনিবডির ‘হেলিও এস২’ তে ৮.১৫ মিলিমিটার বডির থিকনেসের সাথে যুক্ত হয়েছে ২.৫ডি ওয়াটার ড্রপ গ্লাস।
এর ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে হলো ইন্ডাস্ট্রি এভারেজ থেকে অনেক উপরে। এত ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশন গরিলা গ্লাস।
স্মার্টফোনটির অন্যতম শক্তিশালী দিক হলো এর ক্যামেরা। এর রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে Sony IMX 258 ক্যামেরা সেন্সর, যা ১৩ মেগাপিক্সেল এ f/2.0 অ্যাপারচারে ছবি তুলতে সক্ষম।
ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল ও f/2.2 অ্যাপারচার। এত ব্যবহার করা হয়েছে 64 Bit 1.3 GHz Octa-core প্রসেসর, যার সঙ্গে যুক্ত হয়েছে MALI-T720MP3 GPU।
অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে 3 GB DDR3 র্যাম ব্যবহার করা হয়েছে। ৩২ জিবি স্টোরেজ। স্মার্টফোনটিতে এক্সপান্ডেবল মেমোরি ১২৮ জিবি পর্যন্ত ব্যাবহার করা যাবে।
4G/LTE অ্যানাবল্ড ‘হেলিও এস২’ তে লেটেস্ট জেনারেশনের WIFI, পাওয়ার সেভিং ব্লুটুথ 4.0 টেকনোলোজি এবং নিউ জেনারেশন জিপিএসর সঙ্গে রয়েছে মাইক্রো ইউএসবি (OTG Support)।
ফোনটিতে ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই টেকনোলোজির মাধ্যমে কানেক্টেড থাকা যাবে সব সময়।
শক্তিশালী ৩১৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।
