২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইবার মেসেজিং এবং স্টিকার সেট এনেছে গ্রামীণফোন

বাংলাদেশে ভাইবার ম্যাসেজিং ও স্টিকার সেট চালুর কার্যক্রমে সঙ্গী হয়েছে গ্রামীণফোন। এর ফলে গ্রামীণফোনের গ্রাহকরা সুবিধাজনক মূল্যে ভাইবার ম্যাসেজিং ব্যবহার করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 05:18 PM

Updated : 12 Apr 2022, 02:50 AM

এছাড়াও তারা ভাইবার স্টিকার মার্কেট থেকে বিনামূল্যে গ্রামীণফোনের স্টিকার সেট ব্যবহার করতে পারবেন।

বুধবার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, “গ্রাহকদের জন্য সুবিধাজনক ডেইলি মেসেজিং ও স্টিকার সেট চালু করতে ভাইবারের সহযোগী হতে পেরে গ্রামীণফোন আনন্দিত। আমাদের বিশ্বাস এই সহযোগিতা গ্রামীণফোনের ডিজিটাল সেবার জন্য নতুন বিতরণ মাধ্যম তৈরি করবে এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।”

গ্রাহকরা *5000*215# ডায়াল করে দুই টাকায় ২০ মেগাবাইটের একদিন মেয়াদী ভাইবার ম্যাসেজিং কিনতে পারবেন । এছাড়াও ভাইবার স্টিকার মার্কেট থেকে স্টিকার সেট ডাউনলোড করা যাবে।

গ্রামীণফোনের সঙ্গে সহযোগিতা সম্পর্কে ভাইবারের দক্ষিণ এশিয়া প্রধান অনুভব নায়ার বলেন, “আমরা সবসময় গ্রাহকদের কাছে ভাইবারের আকর্ষণ বাড়াতে সচেষ্ট। ভাইবার মেসেজিং মাধ্যমে গ্রাহকদের কাছে সুলভে একটি যোগাযোগ ব্যবস্থা পৌছে দিতে গ্রামীণফোনের সঙ্গী হতে পরে আমরা আনন্দিত।”