‘রবি-ইয়ন্ডার’ আয়োজনে ঈদ কার্নিভাল
ঈদুল আজহায় শ্রোতাদের জন্য গানের ‘কার্নিভাল’ নিয়ে হাজির হয়েছে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম ‘রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ’।
মোবাইল ফোন অপারেটর রবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গানের এই ভাণ্ডারে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ দিন ধরে মুক্তি পাবে দেশের তারকা শিল্পীদের গাওয়া জনপ্রিয় গান।
কার্নিভালের অংশ হিসেবে প্রতিদিনই মুক্তি পাবে বিভিন্ন গান ও অ্যালবাম। এছাড়া প্রতিদিন খ্যাতিমান দশ শিল্পীর জনপ্রিয় গানের প্লেলিস্টও পরিবেশন করবে অ্যাপটি। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ‘লংগেস্ট ঈদ কার্নিভাল’।
নতুন গান মুক্তির পাশাপাশি গান বাংলা চ্যানেলের ঈদের সঙ্গীতানুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’র দ্বিতীয় পর্বের পৃষ্ঠপোষকতা করবে রবি-ইয়ন্ডার মিউজিক।
জনপ্রিয় বাংলা গানগুলোতে পশ্চিমা গানের আবহ যোগ করে এক নতুন ঘরানা তৈরি করেছে ‘উইন্ড অব চেঞ্জ’। ঈদের প্রথম তিনদিন সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এই ঈদ আয়াজনের বিস্তারিত জানতে গ্রাহকদের www.facebook.com/yondermusicbd লিঙ্কে ভিজিট করতে হবে।
