ফিফোটেক ও আইসিটি এশিয়ার চুক্তি
বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফিফোটেক এবং মালেশিয়ার প্রতিষ্ঠান আইসিটি এশিয়ার মধ্যে সম্প্রতি সাইবার সিকিউরিটি, ডেটা সিকিউরিটি ও ডেটা প্রটেকশন এবং প্রশিক্ষণ ও বিপিও সংক্রান্ত কার্যক্রমের জন্য একটি সমঝোতা চুক্তি হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) জানিয়েছে, ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন এবং আইসিটি এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ভিগনেশ ওয়ারান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাক্যর সভাপতি আহমাদুল হক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তফা জাব্বার উপস্থিত ছিলেন।
