স্যামসাং ‘গ্যালাক্সি নোট ৭’ এর প্রি-বুকিং শুরু
স্যামসাংয়ের মোবাইল হ্যান্ডসেট ‘গ্যালাক্সি নোট ৭’ এর প্রি-বুকিং শুরু হয়েছে।
সোমবার স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ েপ্টেম্বর থেকে গ্রামীণফোনের সহযোগিতায় এই প্রি-বুকিং শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্যালাক্সি নোট ৭ এখনও বাংলাদেশের বাজারে আসেনি। বিভিন্ন দেশে এই ফোনের ব্যাটারিতে কিছু সমস্যার প্রেক্ষাপটে সর্বোচ্চ মান নিশ্চিত করেই বাংলাদেশের বাজারে হ্যান্ডসেট ছাড়া হবে।”
স্যামসাং বাংলাদেশের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে এতে বলা হয়, “আমরা গ্রামীনফোনের সাথে যৌথভাবে এই ডিভাইস-এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছি।”
