২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমওয়ার্ল্ডে পুরস্কার পেল ৯৩টি বিজ্ঞাপন

২০১৫ সালে প্রচারিত ৯৩টি বিজ্ঞাপনকে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 10:09 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে কমওয়ার্ডের ষষ্ঠ আসরে ২৫টি ক‌্যাটাগরিতে শনিবার এ পুরস্কার দেওয়া হয়।

ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রথম আলো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫’ এবং ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ শীর্ষক দুটি বিজ্ঞাপন সর্বোচ্চ তিনটি করে পুরস্কার পেয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত হয় ষষ্ঠ কমিউনিকেশন সামিট।

দিনব্যাপী এ আয়োজনে কানস শোকেসিং এবং প্যানেল আলোচনাও করা হয়।

কানস লায়ন্সের সহযোগিতায় আয়োজিত এবারের কমওয়ার্ডে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এবং ব্যবসায় প্রতিষ্ঠানের প্রায় ৫০০ অতিথি অংশ নেন।