২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০-১১ সেপ্টেম্বর শিল্প এলাকায় ব্যাংক খোলা

কোরবানির ঈদের আগে সরকারি ছুটির দুই দিন দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সব ব্যাংক খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 09:01 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় ১০ ও ১১ সেপ্টেম্বর (শনি ও রোববার) তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প এলাকায় শাখাগুলো খোলা রাখতে বলা হয়।

“তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে।”

ঈদের সরকারি ছুটি ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও এবার সরকার ১১ সেপ্টেম্বর রোববারও ছুটি ঘোষণা করেছে। ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাচ্ছে চাকরিজীবীরা।

বরাবরই ঈদের ছুটির সময়টাতে পোশাক শিল্পকর্মীদের জন‌্য ছুটিতেও ব‌্যাংক খোলার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব‌্যাংক।

Image
ব্যাংকে নিয়মিত লেনদেন (ফাইল ছবি)

ব্যাংকে নিয়মিত লেনদেন (ফাইল ছবি)

বাংলাদেশ ব‌্যাংকের নির্দেশনায় বলা হয়, “ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর পূর্ণদিবস (লেনদেন সময়সূচি: সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখার নির্দেশ দেওয়া যাচ্ছে।”

সাধারণত বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরে বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য (এডি) শাখাগুলো সাপ্তাহিক ছুটির দিন শনিবার এবং বাংলাদেশের অন্যান্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলোও শনিবার খোলা থাকে।

পুরনো খবর:

টানা ৬ দিনের ছুটি মিলল ঈদে