বাজারে নতুন হ্যান্ডসেট হেলিও এস২
এডিসন গ্রুপের প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড হেলিও দেশের বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন হেলিও এস২।
রোববার এডিসন গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের এ স্মার্টফোনের দাম পড়বে ১৫ হাজার ৯৯০ টাকা।
হেলিও এস ২ তে ব্যবহার করা হয়েছে সিএনসি মেটালিক ইউনিবডি। ৮.১৫ মিলিমিটার বডি থিকনেসের সঙ্গে যুক্ত হয়েছে ২.৫ ডি ওয়াটার ড্রপ গ্লাস। ব্যাটারিসহ ওজন ১৫৯ গ্রাম।
৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১৯২০X১০৮০) আইপিএস ডিসপ্লের সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস থার্ড জেনারেশন।
রিয়ার ক্যামেরাতে ব্যাবহার করা হয়েছে Sony IMX 258 ক্যামেরা সেন্সর, যা f/2.0 অ্যাপারচারে ১৩ মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম।
হেলিও এস২ তে রয়েছে হাই স্পিড ৩২ জিবি স্টোরেজ, এক্সপান্ডেবল মেমোরি ১২৮ জিবি পর্যন্ত। আর লি-পলিমার ৩১৫০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে দীর্ঘ সময় ঝামেলা ছাড়াই ফোনটি ব্যবহার করা যাবে বলে এডিসন গ্রুপের ভাষ্য।
