২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘মিঠাই’র ৫টি নতুন দোকান

রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি পাঁচটি নতুন দোকান চালু করেছে সুইট চেইন শপ ‘মিঠাই’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে এ দোকানগুলো সাজানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিরপুর ১০, কাজীপাড়া, আশকোনা, রামপুরা ও নারিন্দায় এই দোকানগুলো উদ্বোধন করা হয়।

মিঠাইয়ের মহাব‌্যবস্থাপক অনিমেষ শাহার বলেন, ঢাকায় মোহাম্মদপুর ও মালিবাগ নিয়ে মিঠাইয়ের ‘আউটলেটের’ সংখ্যা দাঁড়াল সাত-এ।

“সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টান্ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে মিঠাই। অভিজ্ঞ কারিগর দিয়ে মিঠাই ব্র্যান্ডের মিষ্টান্ন তৈরি করা হয়।”