চার রুটে ১৮৮৮ টাকায় ভ্রমণের সুযোগ নভোএয়ারে
কোরবানির ঈদ উপলক্ষে চার রুটে ভ্রমণে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা এসেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার থেকে।
বুধবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে এক হাজার ৮৮৮ টাকায় ভ্রমণে বিশেষ ছাড়ের এই ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, যাত্রীরা ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮৮ টাকায়।
এছাড়া ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮৮ টাকায়।
যশোর ও সৈয়দপুর রুটে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্তি একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৯ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে বরিশাল ও রাজশাহী রুটে।
একইসঙ্গে ঈদের পরে যশোর রুটে ১৬ ও ১৭ সেপ্টেম্বর এবং কক্সবাজার রুটে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন একটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
