ফোর্ডের নতুন গাড়ি আনলো এজি অটোমোবাইলস
ফোর্ড মটর কোম্পানির ২০১৬ সালের মডেলের গাড়ি ‘ফোর্ড ইকোস্পোর্ট ব্ল্যাক’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এজি অটোমোবাইলস।
রোববার ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে নতুন এই গাড়ি উন্মুক্ত করেন ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি ও এজি অটোমোবাইলসের এমডি হোসেন খালেদ।
সম্পূর্ণ নতুন, ৩৪ লাখ ৫০ হাজার টাকা দামের এই গাড়ির ৩ বছর অথবা ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবা থাকছে বলে জানান আমদানিকারকরা।
