২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ হয়ে আসাম থেকে ত্রিপুরায় যাবে পেট্রোলিয়াম

আসাম থেকে ত্রিপুরায় পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য পরিবহনে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারে ভারতকে অনুমতি দিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 11:12 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

ঢাকার ভারতীয় হাই কমিশন বলছে, ভারি বর্ষণের কারণে আসাম থেকে ত্রিপুরা রাজ্যের মহাসড়কের (ভারতীয় জাতীয় মহাসড়ক ৪৪) অবস্থা বেহাল হওয়ায় পেট্রোলিয়াম জাত দ্রব্য পরিবহনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এজন্য ভারত সরকারের অনুরোধে মানবিক দিক বিবেচনায় সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড দিয়ে পেট্রোলিয়াম জাত দ্রব্য পরিবহনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

অনুমতি পাওয়ায় আসাম থেকে বাংলাদেশ হয়ে পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য ‘মোটর স্পিরিট’, ‘হাই স্পিড ডিজেল’, ‌‘সুপিরিয়র কেরোসিন তেল’ এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ত্রিপুরায় পরিবহন করতে পারবে ভারত।

পেট্রোলিয়াম জাত এসব দ্রব্য বহনকারী ট্রাক মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে প্রবেশ করে বাংলাদেশের তামাবিল ও চাটলাপুর হয়ে ত্রিপুরার কৈলাস্বর দিয়ে পুনরায় ভারতে যাবে।