২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোমল পানীয় ‘বুলডোজার’ এনেছে প্রাণ

‘বুলডোজার’ নামে নতুন কার্বোনেটেড কোমল পানীয় বাজারে এনেছে প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 07:46 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

বৃহস্পতিবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এর মোড়ক উন্মোচন করেন এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল) প্রধান পরিচালন কর্মকর্তা এস কে ওয়ারেসুল হাবিব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এএমসিএলের প্রধান বিপণন কর্মকর্তা অরুণাংশু ঘোষ, ব্র্যান্ড ম্যানেজার নুরুল আফসার উপস্থিত ছিলেন।

বুলডোজারের প্রধান বিপণন কর্মকর্তা অরুণাংশু ঘোষের বরাত দিয়ে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শক্তিতে ভক্তি’ স্লোগান নিয়ে নতুন এ কোমল পানীয়টি সারা দেশে বাজারজাত করা হয়েছে।

২৫০ মিলি কার্বোনেটেড পানীয়র দাম ধরা হয়েছে ২৫ টাকা।