মহাখালীতে এনআরবি গ্লোবালের নতুন শাখা
ঢাকার মহাখালীতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি গ্লোবালের শাখা চালু হয়েছে।
রেড ক্রিসেন্ট কনকর্ড টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকটির ৩০তম শাখার উদ্বোধন করেন চেয়ারম্যান নিজাম চৌধুরী।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আমরা শহর এলাকায় ১৫টির পাশাপাশি ইউনিয়ন-উপজেলা পর্যায়েও সমান সংখ্যক শাখা করেছি। দেশের অর্থনীতিতে ভাল ভূমিকা রাখতে এসব শাখা কাজ করবে।”
এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক গোলাম মোহাম্মদ ও ড. মোহাম্মদ ফারুক ও ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
এরপর শাখা ব্যবস্থাপক রেজাউল করিম মহাখালী শাখার কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
ব্যাংকটির পরিচালক রাশেদ উদ্দিন মাহমুদ, ফজলে মোরশেদ, শাহজাহান মিয়া ও জাহাঙ্গীর হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার এসময় উপস্থিত ছিলেন।
