এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন তাতিয়ামা
এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী তাতিয়ামা কবির।
বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকটির প্রতিষ্ঠাতা পরিচালক তাতিয়ামা নতুন দায়িত্ব পান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের টয়োমা বিশ্ববিদ্যালয় থেকে জাপানি ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সেদেশে ব্যবসায়ী ক্যারিয়ার শুরু করেন তাতিয়ামা।
এই প্রবাসী বাংলাদেশির প্রতিষ্ঠান ‘কবির অটো এক্সপোর্ট কোম্পানি’ জাপান থেকে বিশ্বের বিভিন্ন দেশে অটোমোবাইল রপ্তানি করে থাকে।
