জবির ভর্তি পরীক্ষার ফি বিকাশে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফি এখন থেকে দেওয়া যাবে বিকাশের মাধ্যমে।
মোবাইলভিত্তিক আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি চুক্তি হয়েছে বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, বিকাশের চিফ ফিনান্সিয়াল অফিসার মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর, হেড অব বিজনেস সেলস গোলাম আঞ্জুমানারুল ইসলাম উপস্থিত ছিলেন।
