২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসল নোট চিনতে ভিডিও প্রচারের নির্দেশ

কোরবানির ঈদকে সামনে রেখে আসল ব্যাংক নোট চেনা ও জাল নোটের সতর্কতার বিষয়ে ভিডিও চিত্র প্রকাশ করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

‘আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র প্রচার’ বিষয়ক সার্কুলারে বলা হয়েছে, “আপনাদের ব্যাংকের যেসব শাখায় গ্রাহকদের বিনোদনের জন্য টিভি মনিটর আছে সেসব টিভি মনিটরে ঈদ-উল-আযহার পূর্ব পর্যন্ত আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্রের প্রচার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।”

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ঢাকা জেলা প্রশাসন হতে কোরবানির পশুর অনুমোদিত হাটের তালিকা পাওয়ার পর নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদানের জন্য তফসিলি ব্যাংকসমূহকে দায়িত্ব বণ্টন করা হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।