রবি আনলো ইন্টারনেট প্যাক ‘আইবাডি’
১০ মিনিট থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে ইন্টারনেট ডেটা কেনার সুযোগ এনেছে মোবাইল ফোন অপারেটর রবি।
আইবাডি নামে অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ১০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘণ্টা, ২ ঘণ্টা বা ১০ ঘণ্টা প্যাকেজের যে কোনো বেছে নিতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এজন্য মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করতে হবে। এরপর শুধু মিনিট অনুযায়ী ডেটা প্যাক কিনে অ্যাকটিভ করলেই ইন্টারনেট সেবা নেওয়া যাবে।
গ্রাহক মাঝে-মধ্যে বা নিয়মিত যেভাবেই ইন্টারনেট ব্যবহার করুন না কেন সবার জন্যই সুবিধাজনক এই আইবাডি অ্যাপ, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
গ্রাহকরা যতবার খুশি এই প্যাকগুলো কিনতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহারের সময়সীমা বাড়তে থাকবে।
সময়ভিত্তিক এই ডাটা প্যাকে কী পরিমাণ মিনিট অবশিষ্ট আছে তা অ্যাপটিতে দেখানো হবে।
ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাপটি গ্রাহককে ইন্টারনেট সংযোগের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাবে।
বিশেষ অফারগুলোর জন্য গ্রাহককে আইবাডি’র উপর নজর রাখতে এবং অ্যাপটি নিয়মিত আপডেট করতে হবে।
