পাঁচ রিটেইলারকে টয়োটা গাড়ি দিল লাফার্জ সুরমা সিমেন্ট
নির্দিষ্ট বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করে টয়োটা গাড়ি জিতেছেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পাঁচ রিটেইলার।
বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সুপারক্রিট সুপার অফার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে ডিলারদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে গাড়ির চাবি তুলে দেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাসুদ খান।
মাসুদ খান বলেন, “আমরা আমাদের কোম্পানির রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছি। এই উদ্যোগ সব রিটেইলারদের আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে লাফার্জের সেলস ডিরেক্টর নাভীন মালহোত্রা, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ইনোভেশন সৈয়দ নাঈমুল আবেদীনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
