২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদে স্যামসাংয়ের ‘ক‌্যাশ ব‌্যাক’

কোরবানির ঈদ উপলক্ষে বিশ্বের অন্যতম শীর্ষ বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্যামসাং ইলেকট্রনিক্স’ বাংলাদেশের গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

এই  সময়ে পণ্য কিনলে তার সঙ্গে পাওয়া ‘স্ক্র্যাচ কার্ড’ ঘষে ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত টাকা ফেরত পাওয়ার যাবে।

আগামী ১৪ অগাস্ট থেকে এই সুযোগ মিলবে বলে স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রেফ্রিজারেটর, টিভি, মাইক্রো-ওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং ট্রায়াঙ্গেল এসিতে ‘ক্যাশ ব্যাক’ এর পাশাপাশি নির্ধারিত মডেলের রেফ্রিজারেটরে বিশেষ মূল্য ছাড়ও থাকবে বলে জানানো হয়।