২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্র্যাক ব্যাংকের অনুদান

বন্যার্ত মানুষদের সহায়তায় ব্র্যাক ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 09:50 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

সম্প্রতি গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৭৫ লাখ টাকার চেক তুলে দেন ব্র্যাক ব্যাংকের পরিচালক শিব নারায়ন কৈরী।

বাংলাদেশ অ‌্যাসোসিয়েশন অব ব্যাংকসের উদ্যোগে এ অনুদান দেওয়া হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।