টেলিটক-আইসিটি অধিদপ্তর সমঝোতা স্মারক
করপোরেট সেবা গ্রহণ নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
বুধবার এই সমঝোতা স্মারক সই হয় বলে বৃহস্পতিবার টেলিটকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সমঝোতা স্মারকে টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক বনমালী ভৌমিক সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যদের মধ্যে অধিদপ্তরের অতিরিক্ত সচিব প্রশান্ত কুমার সাহা ও টেলিটকের মহাব্যবস্থাপক সাহাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
