২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অনুদান

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ লাখ টাকার অনুদান দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 01:43 AM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান ব্যাংকের পক্ষ থেকে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ওই অনুদানের চেক মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।