বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত হল সীমান্ত ব্যাংক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
এর ফলে সীমান্ত ব্যাংক এখন অন্যান্য ব্যাংকের মতো কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন এই ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে।
সার্কুলারে বলা হয়েছে, গত ২১ জুলাই হতে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (এ) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬ হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো।
নতুন এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা।
