গ্রামীণফোন চালু করল নতুন অ্যাপ ‘মাইজিপি’
গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সেবা ব্যবহার, অফার, বোনাস এবং পুরস্কারের তথ্য সম্বলিত সেল্ফ-কেয়ার চ্যানেল মাইজিপি চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাবে মাইজিপি অ্যাপ্লিকেশনটি। এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা সহজে গ্রামীণফোনের সেবা পরিচালনা করতে পারবেন।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গ্রাহকদের ওয়ান-স্টপ সেবা দেওয়াই তাদের নতুন অ্যাপ মাইজিপির মূল উদ্দেশ্য।
