প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংক এশিয়ার অনুদান
বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ লাখ টাকা দিয়েছে ব্যাংক এশিয়া।
মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরী প্রধানমন্ত্রীর হাতে এ টাকার চেক তুলে দেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের বন্যায় অন্তত ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই দুর্যোগে ইতোমধ্যে সারা দেশে শিশুসহ অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
