২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রুটে ফ্লাইট বাড়িয়েছে নভোএয়ার

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ঢাকা-চট্টগ্রাম রুটে তাদের ফ্লাইট বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামী ১৬ অগাস্ট থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন সাতটি করে ফ্লাইট চলবে নভোএয়ারের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটটি সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছাড়বে।

বর্তমানে নভোএয়ার চট্টগ্রাম রুটে প্রতিদিন ৬টি করে ফ্লাইট পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ রুটে সর্বনিম্ন ভাড়া তিন হাজার ২০০ টাকা।