২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা বাণিজ্যিক হোটেল’ স্বীকৃতি লো মেরিডিয়ানের

লো মেরিডিয়ানকে বাংলাদেশের ‘সেরা বাণিজ্যিক হোটেল’ হিসাবে স্বীকৃতি দিয়েছে ভারতের একটি ট্রাভেল ম্যাগাজিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 07:52 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

সোমবার লা মেরিডিয়ানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নয়া দিল্লীর তাজ প্যালেসে ‘টুডেস ট্রাভেলার’ থেকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার তুলে দেন ভারতের ইউনিয়ন হোম সেক্রেটারি ভিনোদ কুমার দুগ্গাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী বিজয় গোয়েল।

ভ্রমণ এবং অতিথি সেবা শিল্পের তিনশ’র বেশি উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং করপোরেট জগতের প্রধানরা অনুষ্ঠানে অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।