শাহ্জালাল ব্যাংকে নির্বাহী কমিটি সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ব্যাংকের ৬৭৬তম এই সভা।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান, নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালকদের মধ্যে আনোয়ার হোসেন খান, আক্কাচ উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইউনুছ ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
