২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসমারার সঙ্গে ব্র্যাকের ব্যাংকিং সেবা চুক্তি

আসমারা ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে ‘এমপ্লয়ি ব্যাংকিং সেবা প্রদান’ বিষয়ক চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 11:15 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

রোববার ব্যাংকটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী ব্র্যাক ব্যাংকে আসমারা ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের ‘স্যালারি একাউন্ট’ খোলা হবে। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক এই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বেতনভাতা প্রদান, সব ধরনের রিটেইল লোন সুবিধা, ক্রেডিট কার্ড সুবিধাসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দেবে।

গত ২ আগস্ট আসমারা ইন্টারন্যাশনাল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মানিশ কুমার ওজা এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলসের প্রধান কায়সার হামিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার, রিটেইল প্রোডাক্টের প্রধান জনাব নাজমুর রহিম প্রমুখ।