২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যাচ্ছে বেক্সিমকোর ওষুধ

বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানি শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 04:43 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

পুরনো খবর:

কুয়েতে যাচ্ছে বেক্সিমকোর ওষুধ
স্কয়ার ও বেক্সিমকোর ওষুধ কারখানায় যুক্তরাষ্ট্রের অনুমোদন

এ উপলক্ষে বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শন করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

ঘুরে ওষুধ উৎপাদন কার্যক্রম দেখার পর কারখানা চত্বরে একটি স্মারক ফলক উদ্বোধনও করেন তিনি।

বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর ওষুধ রপ্তানি শুরু হওয়ার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হল।

আগামীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

রাষ্ট্রদূত সকালে কারখানায় পৌঁছলে তাকে স্বাগত জানান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, সংসদ সদস্য নাজমুল হাসান। রাষ্ট্রদূতকে কারাখানা ঘুরিয়ে দেখান তিনি।

নাজমুল জানান, ২০১৫ সালের নভেম্বরে বেক্সিমকোর ওষুধ যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্টেশনের নিরীক্ষা শেষে অনুমোদন লাভ করে।

বর্তমানে বিশ্বের ৫০টি দেশে বেক্সিমকোর ওষুধ রপ্তানি হয় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে উচ্চচাপ নিয়ন্ত্রণের ট্যাবলেট কার্ভেডিলল। 

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একটি।