শাহ্জালাল ইসলামী ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা হয় বলে বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের পরিচালক এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
পরিচালকদের মধ্যে আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ এবং এম. আখতার হোসেন উপস্থিত ছিলেন।
