২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বিকাশের চুক্তি

অর্থ লেনদেনের সুবিধার্থে এখন থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শাখাগুলো ব্যবহার করবে মোবাইলে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 09:45 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

এবিষয়ে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা একটি চুক্তি করেছেন বলে বুধবার ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, চুক্তির আওতায় বিকাশের ডিস্ট্রিবিউটর কালেকশন এবং পেমেন্ট সার্ভিস ট্রানজিট রিয়েল টাইম কালেকশন ইউসিবি ব্রাঞ্চ নেটওয়ার্ক এর মাধ্যমে সম্পন্ন হবে। ইউসিবির কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশন এর তত্ত্বাবধানে এই কালেকশন হবে।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম এবং বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনউদ্দীন মোহাম্মদ রাগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।