অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল
অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করায় আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা অ্যাকর্ডের স্বীকৃতি পেয়েছে চরকা টেক্সটাইল।
রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশে পোশাক কারখানার কর্ম পরিবেশ মূল্যায়নে ইউরোপীয় ক্রেতাদের সমন্বয়ে অ্যাকর্ড (দ্যা অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি) নামের এই প্রতিষ্ঠান চালু করা হয়।
প্রাণ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুলাই অ্যাকর্ড এই সনদটি দিয়েছে। চরকা টেক্সটাইল সফলভাবে কারখানার কর্ম পরিবেশ উন্নয়নের শর্তসমূহ পূরণ করেছে এবং কারখানাটি তাদের সংষ্কার কাজ যথাযথভাবে সম্পন্ন করেছে বলে সনদে উল্লেখ করা হয়।
চলতি বছর, চরকা টেক্সটাইল উচ্চমানের কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে ‘ব্রিটিশ স্ট্যান্ডার্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসেসমেন্ট সিরিজ (বিএস ওএইচএসএএস)’ সনদও পেয়েছে। নরসিংদীতে চরকা টেক্সটাইলের যাত্রা শুরু হয় ২০১৩ সালে।
