ওয়ালটনের ‘সেবা বর্ষ’ ২০১৬
বিক্রয়োত্তর সেবার মান জোরদার করতে চলতি ২০১৬ সালকে ‘সেবা বর্ষ’ ঘোষণা করে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার চ্যালেঞ্জ নিয়ে ২০১৬ সাল শুরু করেছিল ওয়ালটন। চলতি বছরকে সার্ভিস ইয়ার বা সেবা বর্ষ ঘোষণা করা হয়েছে।
সেবার মান কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে গ্রাহকদের পরামর্শ চেয়েছে সার্ভিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সেজন্য দুটি ইমেইল আইডি তৈরি করা হয়েছে। আইডি দুটি হচ্ছে- support@waltonbd.com এবং info@waltonbd.com.
ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান ও ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক মো. নিয়ামুল হক জানান, চলতি বছরের শুরু থেকেই আফটার সেলস সার্ভিসে ব্যাপক উন্নতি করেছেন তারা। সব প্রকৌশলী ও টেকনিশিয়ানকে নির্দেশ দেওয়া হয়েছে দিনের কাজ দিনেই শেষ করতে। এজন্য তাদের প্রণোদনা ভাতা দেওয়া হচ্ছে।
গত বছরের তুলনায় লোকবল বাড়ানো হয়েছে ৫০ শতাংশেরও বেশি। আরও লোকবল নিয়োগের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর প্রায় ১৬০০ প্রকৌশলী ও টেকনিশয়ান কাজ করতো সার্ভিস সেন্টারে। বর্তমানে সেখানে কাজ করছেন দুই হাজার ৪০০ এর বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান।
ওয়ালটনের গ্রাহকরা বর্তমানে যে কোনো সময় কল সেন্টারে ফোন করে (হটলাইন নম্বর ১৬২৬৭) কাঙ্খিত সেবা পাচ্ছেন।
