সরকারের কোষাগারে বিএসইসির ৬১ কোটি টাকা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমশিন (বিএসইসি) সরকারি কোষাগারে ৬১ কোটি ৩৫ লাখ টাকা জমা দিয়েছে।
গত ২০১৫-১৬ র্অথবছরে সেন্টার ডিপোজিটোরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) থেকে পাওয়া বেনিফিসিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট মেইনটেইন্স ফি এর সরকারি অংশ বাবদ তিনটি চালানের মাধ্যমে এই অর্থ জমা দেওয়া হয়।
বুধবার সচিবালয়ে বিএসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে চালান তিনটির অনুলিপি হস্তান্তর করেন।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ২০০ টাকা, ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকা এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ২০০ টাকার তিনটি চালানে এ অর্থ জমা হয়।
এসময় বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসনে, আ. সালাম সিকদার, স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।
