নতুন স্বাদে বাজারে তীরের আটা
খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ বাজারে নিয়ে এসেছে ‘তীর হোল হুইট আটা’ যাতে গমের সব উপাদান অক্ষুন্ন থাকছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বুধবার ঢাকার একটি হোটেলে তীর ব্রান্ডের নতুন এই পণ্যটির উদ্বোধন করেন সিটি গ্রুপের পরিচালক ও শীর্ষ ব্যক্তিরা।
চিনি, সয়াবিন তেল, পানি, সুজি, আটা ও ময়দাসহ সিটি গ্রুপের বিভিন্ন খাদ্যপণ্য বাজারে রয়েছে।
অনুষ্ঠানে পুষ্টিবিদ ও হোম ইকোনমিকস কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন আহমেদ বলেন, বিশ্বের অনেক দেশই এখন প্রক্রিয়াজাত খাবার ছেড়ে প্রাকৃতিক খাবারকে বেছে নিচ্ছে। গাম, ধানসহ এধরনের বীজ জাতীয় খাবারকে প্রক্রিয়াজাত করলে এর পুষ্টিমান ৪৫ থেকে ৫০ শতাং কমে যায়।
“গমের উপাদান অক্ষুন্ন রেখে আটা তৈরির ফলে এর পুষ্টিগুণ বেশি থাকে। এ ধরনের আটা ডায়বেটিক রোগীদের জন্য বিশেষ উপকারী।”
“অন্যান্য মেশিনে পাথরের চাকতি বা রোল ব্যবহার করা হলেও নতুন এই মেশিনে ব্যবহার করা হচ্ছে স্টিলের রোল। ফলে চাকতি ক্ষয় হয়ে আটার মান খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না,” বলেন তিনি।
