রবি আনলো মোবাইল গেমিং সল্যুশন গেমলফ্ট
জনপ্রিয় গেমিং সল্যুশন ‘গেমলফ্ট’ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটিড।
মঙ্গলবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকরা মাত্র ১০ টাকায় এই সেবার জন্য নিবন্ধন করতে পারবেন, যার মেয়াদ হবে সাতদিন।
এই নিবন্ধনের আওতায় গ্রাহক এক ক্রেডিটসহ একবার বিনামূল্যে গেমটি খেলার সুযোগ পাবেন। অটো-রিনিউয়ালের ক্ষেত্রে গ্রাহক পাবেন এক ক্রেডিট। এক ক্রেডিট মানে গ্রাহক একটি পুরো গেম ডাউনলোড করতে পারবেন।
যে কোনো সময় গ্রাহক নিবন্ধনটি বাতিল করতে পারবেন, কিন্তু এর আগে তাদের জমানো ক্রেডিট ব্যবহার করে ফেলার পরামর্শ দিয়েছে রবি। কারণ নিবন্ধন বাতিল করার ফলে তারা পরবর্তীতে আর কোনো ক্রেডিট ফেরত পাবেন না।
গ্রাহকরা ওয়াপশপ (http://wapshop.gameloft.com/robi/index.php) থেকে প্রতিটি গেম ২০ টাকায় ডাউনলোড করতে পারবেন।
পাশাপাশি গ্রাহকদের জন্য ট্রাই অ্যান্ড বাই অপশনও রয়েছে। এই স্কিমে ব্যবহারকারীরা এইচইপি (হ্যান্ডসেট অ্যাম্বেড প্রোগ্রাম) থেকে বেশ কিছু প্রিমিয়াম গেম কিনতে পারবেন। ব্যবহারকারীদেরকে কিছু সময় গেম খেলার পর ৪০ টাকার বিনিময়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য অনুরোধ করা হবে।
এছাড়াও ব্যবহারকারী ইন-অ্যাপ পারচেজ করার সুযোগ পাবেন, যা তাদেরকে গেমে ইনসেনটিভসহ লেভেল কিনতে সুযোগ দেবে। এজন্য ৫ থেকে ৩০ টাকা ট্যারিফ প্রযোজ্য হবে।
শীর্ষস্থানীয় ডিজিটাল ও স্যোশাল গেম পাবলিশার ‘গেমলফ্ট’ ২০০০ সাল থেকে অন্যতম শীর্ষ উদ্ভাবনী গেম নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
‘গেমলফ্ট’ সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য গেম তৈরি করে এবং এর মাসিক গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৬০ লাখ। ১০০ টিরও বেশি দেশে ‘গেমলফ্ট’ গেম সরবরাহ করে এবং সারাবিশ্বে এর ৬ হাজার কর্মী রয়েছে।
