শ্রমিক কল্যাণ তহবিলে দুই কোম্পানির ১০ কোটি টাকা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নয় কোটি ৭৬ লাখ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং যমুনা অয়েল কোম্পানি।
সচিবালয়ে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরামর্শক (করপোরেট অ্যাফেয়ার) আখতার এ খানের নেতৃত্বে প্রতিনিধি দল কোম্পানির লভ্যাংশের ছয় কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
আর যমুনা অয়েল কোম্পানির উপ-ব্যবস্থাপক (অর্থায়ন) নাজমুল হকের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর হাতে তিন কোটি ১৯ লাখ টাকার চেক তুলে দেন।
বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।
এখন পর্যন্ত ৭১টি কোম্পানি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৬৮ কোটি টাকা দিয়েছে।
এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হয়।
এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হলেও এই তহবিলের অর্থে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত দুই কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে।
