বার্জার কর্মীদের জন্য ইবিএলের প্রিপেইড মাস্টারকার্ড
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মাস্টারকার্ডের সহায়তায় বার্জার পেইন্টসের কর্মীদের ভ্রমণ ও বিনোদন চাহিদা মেটাতে একটি ‘কো-ব্র্যান্ডেড প্রিপেইড’ কার্ড চালু করেছে।
ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাজধানীতে বার্জারের কর্পোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় ইবিএল এর এমডি আলী রেজা ইফতেখার, বার্জারের এমডি রূপালি চৌধুরী এবং মাস্টারকার্ড বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবিএল-বার্জার কো-ব্র্যান্ডেড প্রিপেইড মাস্টারকার্ডে গ্রাহকদের জন্য ভ্রমণ ও বিনোদন সংক্রান্ত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে। এই কার্ডটি ইস্যু, প্রতিস্থাপন ও লোডিংয়ের জন্য কোনো ফি প্রয়োজন হবে না।
চাহিদা মোতাবেক স্টেটমেন্ট প্রাপ্তি, ক্যাশ উত্তোলনসহ দেশব্যাপী অবস্থিত এক ৩০০ এর অধিক মার্চেন্ট আউটলেটে কার্ডধারীরা বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ, ভোক্তা ব্যাংকিং প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, বার্জারের পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল খালেক, মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট গিতাংক ডি দত্ত উপস্থিত ছিলেন।
